আন্তর্জাতিক

হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রদ্রোহী সংবাদ প্রকাশের ষড়যন্ত্রের অজুহাতে হংকংয়ের একটি পত্রিকা অফিস থেকে ছয়জন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান ও সাবেক প্রধান সম্পাদকরা আছেন। পাশাপাশি পপ তারকা ও গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত ডেনিস হোকেও গ্রেফতার করা হয়েছে। যিনি সাবেক বোর্ড সদস্য ছিলেন। স্ট্যান্ড নিউজের কিছু সাবেক ও বর্তমান কর্মীরাই তাদের প্রধান লক্ষ্য বলে জানা গেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুই শতাধিক পুলিশকে তল্লাশির জন্য পত্রিকা অফিসটিতে মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধান সম্পাদক চুং পুই-কুয়েন, ভারপ্রাপ্ত সম্পাদক-ইন-চিফ প্যাট্রিক লাম, সাবেক পরিচালক ডেনিস হো, মার্গারেট এনজি, ক্রিস্টিন ফাং এবং চৌ তাত-চিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ একটি বিবৃতিতে জানায়, সাংবাদিকতা সম্পর্কিত সামগ্রী অনুসন্ধান ও জব্দ করার অনুমোদন পেয়েছেন তারা। এর আগে ডেনিস হো ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, যে তাকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ও পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের বয়স ৩৪ থেকে ৭৩ বছর।

গত ৩০ জুন চীনের পার্লামেন্টে পাস হয় বিতর্কিত হংকং নিরাপত্তা আইন। এতে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর বেইজিংয়ের প্রভাব আরও বেড়েছে। সমালোচকরা বলছেন, এতে হংকংয়ের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা