আন্তর্জাতিক

এবার করোনার ঔষধ মুখে খাওয়া বড়ি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে এতদিন শুধুমাত্র ভ্যাক্সিন ব্যবহৃত হলেও এবার যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ফাইজারের তৈরি মুখে খাওয়ার বড়ি প্যাক্সলোভিড অনুমোদন দিয়েছে সে দেশের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ)। জাপান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপান টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার প্যাক্সলোভিড অনুমোদন দেওয়া হয়। আর এটিই যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় প্রথম কোনো অনুমোদিত বড়ি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে এই বড়ি বাড়িতে সেবন করা যাবে।

জানা গেছে, করোনা আক্রান্তদের মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বয়স ১২ কিংবা তার চেয়ে বেশি হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক এই বড়ি সেবন করা যাবে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, করোনা শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে প্যক্সলোভিড বড়ি সেবন করা ভালো।

জানা গেছে, নিরম্যাট্রেলভির নামক নতুন এবং রিটোন্যাভির নামক পুরাতন ওষুধ মিলিয়ে তৈরি করা হয়েছে প্যাক্সলোভিড বড়ি। দিনে দুইবার তিনটি করে এই বড়ি খাওয়া যাবে। মোট পাঁচ দিন খাওয়ার কথা বলছেন ওষুধ প্রস্তুতকারকরা।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ ১০ হাজার ৯৭৮ জন এবং মারা গেছে আট লাখ ৩৩ হাজার ২৯ জন।
সূত্র: জাপান টাইমস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা