আন্তর্জাতিক

মিয়ানমারে খনি ধসে নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ খনি ধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক। বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

উল্লেখিত, ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা