ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

বেলজিয়ামে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ

সাননিউজ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করোনাভাইরাস কোভিড-১৯ আইনের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়।

ব্রাসেলসে প্রায় ৮ হাজার লোক মিছিল করে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় তারা স্বাধীনতা বলে স্লোগান দিতে থাকেন। সদরদপ্তরের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দুটি ড্রোন ও একটি হেলিকপ্টার বিক্ষোভকারীদের মাথার উপর দিয়ে উড়তে থাকে। বিক্ষোভকারীরা হেলিকপ্টার লক্ষ্য করে আতশবাশি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ বলছে, তাদের দুজন কর্মকর্তা ও চার বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরো ২০ জনকে আটক করা হয়েছে।

বেলজিয়ামে মাস্ক পরা, লকডাউন ও ভ্যাকসিন পাশসহ করোনা নিয়ন্ত্রণে কিছু বাধ্যতামূলক স্বাস্থ্য নীতির বিরুদ্ধে লোকজন এ বিক্ষোভ শুরু করে। এদিকে এরইমধ্যে শুক্রবার বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রু স্যানিটারি আইন কঠোর করাসহ আরো কিছু কড়াকড়ি নিয়ম ঘোষণা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা