আন্তর্জাতিক

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমে প্রকাশ্য দিবালোকে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শনিবার (৪ ডিসেম্বর) অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেটে দখলদার বাহিনী এ হত্যাকাণ্ড চালায়। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও পোস্ট করেছে। লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইহুদিবাদী পুলিশের দাবি, ফিলিস্তিনি ওই যুবক প্রথমে এক ইহুদিকে ছুরিকাঘাত করে ইসরাইলি এক পুলিশকেও ছুরিকাঘাত করতে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেরুজালেমের দামেস্ক গেটের কাছে শনিবার ওই ইহুদিকে (২০) ছুরি দিয়ে হামলা করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ইসরাইলি নাগরিক।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি পুলিশের গুলিতে শনিবার ২৫ বছর বয়সি ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম জানাতে পারেননি ক্রিসেন্টের ওই মুখপাত্র।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল ওল্ড সিটি এবং পূর্ব জেরুজালেমের অন্যান্য অংশ দখল করে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। তখন থেকে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ইহুদি পশ্চিম তীরে দখল করে বসতি স্থাপন করে। অধিকৃত পশ্চিম তীরে ২.৮ মিলিয়নের বেশি ফিলিস্তিনি বাস করে।

ইহুদি বসতি স্থাপন নিয়ে সহিংসতা তখন থেকেই ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জোর করে বসতি স্থাপন করার সময় সংঘর্ষ-সংঘাত সৃষ্টি হয়। তারা জোর করেই ফিলিস্তিনিদের হত্যা করছে বছরের পর বছর।

মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেপরোয়া এবং বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহার করে। এসব করে তারা মানব জীবনের প্রতি ভয়ঙ্কর অবহেলা দেখাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার বার ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা