আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ফেরি ডুবে নিহত ৬

সাননিউজ ডেস্ক: শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে মঙ্গলবার (২৩ নভেম্বর) ২০ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেলে কয়েক শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।

পুলিশের বরাত দিয়ে কলম্বো গেজেট জানায়, ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ফেরিটি ডুবে গেলে অন্তত: ১১ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নৌবাহিনীর বরাত দিয়ে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী ডুবে যাওয়া ফেরি থেকে কয়েক জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্কুল শিশুও রয়েছে।

নৌবাহিনী জানায়, তারা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে র‌্যাপিড অ্যাকশন বোট স্কোয়াড্রন (আরএবিএস), স্পেশাল বোট স্কোয়াড্রন (এসবিএস) এবং ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা