প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইরান নিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু স্থাপনায় হামলায় হিতে বিপরীত হতে পারে বলে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। এই হামলার ফলে তেহরান পরমাণু কর্মসূচির গতি আরও বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই সতর্কতাকে পাত্তা দিচ্ছেন না ইসরাইল। তারা খারিজ করে দিয়েছেন এই সতর্কবার্তা।

মার্কিন কর্মকর্তারা জানান, ইরান সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষায় ব্যাপক উন্নতি করেছে। এর অর্থ হলো, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার মতো কিছু ঘটানো এখন আর সহজ হবে না।

ইসরাইলি কর্মকর্তারা জানান, ইরানের সামরিক স্থাপনায় এ ধরনের নাশকতা বন্ধ করার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই।

অভিযোগ রয়েছে, গত দুই বছরে ইরানের চারটি পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা এবং দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে ইসরাইলের গোয়েন্দাদের হাত ছিল। এসব হামলা সত্ত্বেও ইরান দ্রুতই তাদের পরমাণু কার্যক্রম শুরু করেছে। এমনকি পূর্বের চেয়ে তারা বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম সরঞ্জাম ব্যবহার করছে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলা করার বিষয়ে ইসরাইল ও আমেরিকান কর্মকর্তাদের মধ্যে অনেক মতপার্থক্য বিদ্যমান, যার মধ্যে নাতাঞ্জ পরমাণু প্রকল্প একটি।

ওয়াশিংটন বারবার জানান, কূটনীতি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভালো পন্থা। অপরদিকে ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে ইসরাইল।

সম্প্রতি ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা জানান, ইরানকে সুন্দরভাবে বললে তারা তাদের কর্মসূচি বন্ধ করবে না।

অন্যদিকে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার ধারণা, ইরান ২০১৫ সালের চুক্তি ভঙ্গ করে তাদের পরমাণু কার্যক্রম আরও বাড়িয়ে দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা