প্রতীকী ছবি
আন্তর্জাতিক

নারীর হাতে পুরুষদের ‘ম্যাসাজ’ করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: অনেক পার্লারেই পুরুষের শরীর ম্যাসাজ করেন নারীরা। কোনো কোনো জায়গায় উল্টোটাও হয়। তবে এখন থেকে পার্লারে নারীর হাতে পুরুষদের ‘ম্যাসাজ’ করা যাবে না। এমনকি পুরুষদের হাতেও নারীদের ‘ম্যাসাজ’ করা যাবে না।

এসব বন্ধে স্পা-পার্লার-স্যাঁলোর জন্য এক নির্দেশিকা জারি করেছে ভারতের আসামের গুয়াহাটি পৌরসভা। সোমবার (১৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৩ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে পৌরসভাটি।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিক সমাজের পছন্দ ও অপছন্দের বিষয়টি মাথায় রেখেই স্পা-পার্লার-স্যাঁলোর জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। পার্লারে আর নারীদের দিয়ে ‘ম্যাসাজ’ করাতে পারবেন না পুরুষরা। নারীরাও পারবেন না পুরুষদের দিয়ে ‘ম্যাসাজ’ করাতে। শুধু তাই নয়, ওই সব স্পা-পার্লার-স্যালোঁর দরজাও স্বচ্ছ হতে হবে। অর্থাৎ, ভিতরে কী চলছে, তা যেন বাইরে থেকে পরিষ্কার দেখা যায়।

নির্দেশনাটি হচ্ছে:

• স্পা-পার্লার-স্যাঁলোর ভেতর মাসাজের জন্য আলাদা কোনো ঘর রাখা যাবে না।

• মূল দরজা স্বচ্ছ হতে হবে।

• স্পা বা সমলিঙ্গের পার্লারে প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।

• বিপরীত লিঙ্গের কেউ কারো মাসাজ করতে পারবেন না।

• স্টিম বাথের ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ গ্রাহককে পরিষেবা দিতে পারবেন না।

• স্পা বা পার্লারে যারা আসছেন, তাদের নাম ও ফোন নম্বর নিয়ম মেনে নথিভুক্ত করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা