ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশকে স্বল্প সুদে ঋণ দিতে চায় দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে স্বল্প সুদে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে চায় দক্ষিণ কোরিয়া। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৬ কোটি টাকা।

সোমবার (১৫ নভেম্বর) দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে সিউলভিত্তিক ইংরেজি দৈনিক দ্য কোরিয়া হেরাল্ড।

মূলত করোনাভাইরাস মহামারির আঘাত সামলে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশকে একটি প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি দাতা গোষ্ঠী। এর সঙ্গেই যৌথভাবে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের ৭০০ মিলিয়ন ডলারের (প্রায় ছয় হাজার কোটি টাকা) একটি প্রকল্প বাস্তবায়নে স্বল্প সুদে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেবে কোরীয় অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ)।

কোরীয় গণমাধ্যমের খবর অনুসারে, বাংলাদেশের ওই প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, ২৫০ মিলিয়ন ডলার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে ওপেকের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল। তবে প্রকল্পটি কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা