আন্তর্জাতিক

টিকাদান কার্যক্রমে ভুল ছিলো

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার করোনার টিকা নিয়েও রাজনীতি করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) কলকাতায় নতুন বাস রুটের উদ্বোধন করতে গিয়ে দেশজুড়ে টিকাদান নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ঠিক সময়ে পর্যাপ্ত টিকাদান কার্যক্রম শুরু করতেন তাহলে বহু লোকের প্রাণ যেত না। ওনারা টিকা নিয়েও রাজনীতি করেছিলেন। সরকারের টিকাদান কার্যক্রমে ভুল ছিল।

নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি থাকলেও ভাইরাস প্রতিরোধে থালা বাটি গ্লাস না বাজিয়ে যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে টিকা দিতে পারতেন তাহলে দেশের মানুষেরই মঙ্গল হত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা