আন্তর্জাতিক

ভারতের তেলেঙ্গানায় মসজিদে নামাযের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। এরই মধ্যে করোনাকে সাথে নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন খুলে দেওয়া হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতে লকডাউনের মধ্যে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে তেলেঙ্গানা রাজ্যের প্রায় সব মসজিদ। তবে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। জামিয়া নিজামি ফাতোয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

মসজিদে নামাজ পড়ার বিষয়ে জামিয়ার প্রধান মুফতি মওলানা মোহাম্মদ আজিমুদ্দিন জানান করোনা মহামারীর মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর কোন প্রয়োজন নেই। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। সেই সাথে মসজিদে প্রবেশের আগে সবাইকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া প্রতিবার নামাজের পর জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিষ্কার করা হবে।

সিরাতুন্নবি একাডেমির প্রধান মাওলানা সাইদ গুলাম সামদানি আল কাদেরি বলেন, আমরা হত ধোওয়ার জন্য সাবানের ব্যবস্থা রেখেছি এবং মসজিদ পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার। মসজিদে যারা নামাজ আদায়ের জন্য আসবেন তাদের স্যানিটাইজারে অবশ্যই শতকরা ৭০ ভাগ অ্যালকোহল থাকতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা