আন্তর্জাতিক

নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন পেলেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়তে যাচ্ছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর জো বাইডেন। এ জন্য দলটির প্রার্থী হতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে প্রয়োজন ছিলো ১ হাজার ৯৯১ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে ১ হাজার ৯৯৫ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন জো বাইডেন। শুক্রবার (৫ জুন) প্রাইমারিগুলোর ফল প্রকাশ হয়।এতেই বাইডেনের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিশ্চিত হয় তার।

বাইডেনকে এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে। ডেমোক্র্যাটদের এই কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা