আন্তর্জাতিক

মিয়ানমারে ৩০ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তাবিরোধী গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ অক্টোবর) দেশটির সাগাইং অঞ্চলে জান্তা সেনাদের অভিযান শুরুর পর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

আরও বলা হয়, দেশটির পেল শহরের বাইরে অভিযান চালাতে আসা সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ বিস্ফোরণে একজন কমান্ডারসহ অন্তত ৩০ সেনা সদস্য নিহত হন।

দেশটির সামরিক জান্তাবিরোধী গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক সদস্যের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানায়, রবিবার থেকেই ওই কনভয় আসার অপেক্ষায় ছিল পিডিএফ যোদ্ধারা। কনভয়ে একজন সিনিয়র কমান্ডার থাকবেন বলেওও তাদের কাছে তথ্য ছিল।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা