টাকা
আন্তর্জাতিক

আলমারিতে মিললো ১৬৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: বড় একটি আলমারিতে ভর্তি ৫০০ নোটের বান্ডিল। সেখানে ছিল প্রায় ১৬৩ কোটি বা ১৬২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ১৪৭ টাকা (১৪২ কোটি ৮৭ লাখ রুপি)। ভারতের হায়দরাবাদের এক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালিয়ে সেই টাকা জব্দ করে আয়কর বিভাগ।

‘অবৈধ পথে’ উপার্জন করা সেই টাকার খবর পেয়ে অভিযান চালায় আয়কর বিভাগ। খবর হিন্দুস্থান টাইমসের।

এই অভিযানের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, একটি আলমারি নগদ রুপিতে ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ রুপি নোটের বান্ডিল।

আয়কর বিভাগ জানায়, প্রতিষ্ঠানটিতে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫৫০ কোটি রুপির খোঁজ পায় তারা। সেই অফিসে অভিযান চালিয়ে ১৪২ কোটি ৮৭ লাখ রুপি পাওয়া যায়। এত বিপুল অর্থের উত্স, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।

হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করা হয়। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।

তবে আয়কর দপ্তর ফার্মাসিউটিক্যাল গ্রুপের নাম উল্লেখ করেনি। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, এটি সম্ভবত হিটেরো ড্রাগস নামের একটি সংস্থা। এই সংস্থাই ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা রেমডেসিভির ইনজেকশন, কোভিফোরের জেনেরিক সংস্করণ চালু করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা