বিমান
আন্তর্জাতিক

পাইলট বাবার আসনে মেয়ের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক: বাবার কাছে বিমানের অনেক গল্প শুনেছে সে। পাইলটের আসনে বসে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় হাজার হাজার যাত্রীকে নিয়ে উড়ে যাচ্ছে এ গল্পও বাবার মুখে তার শোনা। কিন্তু পাইলটের আসনে বসে আছে বাবা, সেই সাদা পোশাক পরে, যে পোশাকটা তার খুবই পরিচিত-সরাসরি এ রকম কখনও অভিজ্ঞতা হয়নি তার।

কিন্তু সেই অভিজ্ঞতা যখন হল তখন ছোট্ট মেয়েটির চেহারায় দেখা গেল আনন্দের ঝলক। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের আসনে ফাঁক দিয়ে উঁকি মারছে একটি বাচ্চা মেয়ে। হাতে বিমানের টিকিট। যাত্রীরা একে একে বিমানে উঠছেন। হঠাৎই তাদের মধ্যে দেখা গেল বিমানের পাইলটকে। তাকে দেখতেই আনন্দে ‘পাপা’ বলে চিৎকার করে উঠল মেয়েটি। পাইলটও তাকে দেখে হাত নাড়ালেন।

যে বাচ্চা মেয়েটির ভিডিও ভাইরাল হয়েছে তার নাম শানায়া মোতিহার। তার বাবা একজন পাইলট। শানায়া এবং তার মা যে বিমানে উঠেছিলেন ঘটনাচক্রে সেদিন সেই বিমানটি চালানোর দায়িত্ব পড়েছিল শানায়ার বাবার। পাইলটের আসনে বাবা, আর যাত্রীর আসনে মেয়ে! বাবাকে দেখতে পেয়েই উল্লসিত হয়ে পড়ে শানায়া।

শানায়া বলে, “এটাই আমার জীবনের সবচেয়ে সেরা বিমান সফর। বাবাকে খুব ভালবাসি। বাবাই আমার সবচেয়ে ভাল বন্ধু। তার সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। মা যখন বলেছিল বাবা এই বিমানেই আমাদের সঙ্গে যাবে, খুব আনন্দ হয়েছিল।” সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা