আন্তর্জাতিক

সাত ভারতীয়ের একজন মানসিক জটিলতায়

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি সাতজনে একজন ভারতীয় মানসিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর। রোববার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, প্রতি সাতজনে এক ভারতীয় কোনো না কোনো ধরনের মানসিক জটিলতায় ভুগছেন। তাদের মধ্যে কেউ অল্প, কেউ একটু বেশি এবং কেউ কেউ তীব্র মাসনিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে স্ট্রেস ম্যানেজমেন্ট এক ধরনের শিল্প দাবি করে মন্ত্রী বলেন, ভারতীয়দের স্ট্রেস ম্যানেজমেন্ট শেখার দরকার নেই। বরং ভারতবাসীদের বিশ্বকেই শেখানো উচিত কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, স্ট্রেস ম্যানেজমেন্ট এক ধরনের শিল্প। তবে ভারতীয়দের এই শিল্প শেখার দরকার নেই। বরং আমাদের উচিত বিশ্বকে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো। কারণ ইয়োগা, মেডিটেশন ও প্রাণায়ামের মতো স্ট্রেস ম্যানেজমেন্টের চমৎকার কিছু উপায় আমাদের পূর্বপুরুষরা হাজার বছর আগেই বিশ্বকে শিখিয়েছিলেন।

এ সময় করোনা মহামারি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছে দাবি করে তিনি বলেন, মানুষ করোনায় মৃত প্রিয়জনের মৃহদেহের কাছেও যেতে পারেননি। বিষয়টি তাদের মনের ওপর চাপ ফেলেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা