আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় সোকোতো প্রদেশের একটি মার্কেটে বন্দুক হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সোকোতো প্রদেশের প্রাদেশিক আইনসভার সদস্য হুসাইন বোজা এই হামলা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১০ অক্টোবর) নাইজেরিয়ার সোকোতো প্রদেশের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, অস্ত্রধারী এই ডাকাতরা মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করে এবং এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতেই সেখানে প্রাণহানির ঘটনা ঘটে।

ইদ্রিস গোবি বলেন, ‘অস্ত্রধারীরা ছিল সংখ্যায় অনেক এবং তারা কমপক্ষে ২০ জনকে হত্যা করে। এছাড়া আরও ৯টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।’

প্রতিবেদনে বলা হয়, সোকোতো প্রদেশের পুলিশ বিভাগের একজন মুখপাত্র এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এর আগে গত বুধবার পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হন। হত্যাকাণ্ডের পর ডাকাতরা ওই এলাকার দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা