আন্তর্জাতিক

সাবেক ক্রিকেটার নবজোৎ সিং সিধু আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে কৃষকসহ ৮ জন নিহতের ঘটনার প্রতিবাদ করায় এবার আটক হয়েছেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি ও দেশটির সাবেক জাতীয় ক্রিকেটার নবজোৎ সিং সিধু।

এর আগে আটক করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তারা দুজনও কৃষক হত্যার প্রতিবাদ করেছিলেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তর প্রদেশেv লখিমপুর খিরি জেলায় চার কৃষক হত্যার প্রতিবাদে পাঞ্জাবের চণ্ডিগড়ে রাজ্য গভর্নরের বাসভবনের বাইরে কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভে অংশ নেন সিধু।

নতুন কৃষক আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এরপরই সিধু ও তার সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া কংগ্রেসের আরও নেতাকর্মীকে আটক করে চণ্ডিগড় পুলিশ।

অন্যদিকে, লখিমপুর খিরি জেলায় যেতে চেয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী। কিন্তু উত্তর প্রদেশ সরকার অনুমতি দেননি।

এর আগে পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়াকেও লখনউ বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়নি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা