আন্তর্জাতিক

বিক্ষোভ দমনে যা চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড-এর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকির পর এর বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্ণবাদী অন্যায়, অবিচার এবং ফ্লয়েডের মৃত্যু নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করাকে তিনি সমর্থন করেন না।

পেন্টাগনে এক বক্তব্যে এসপার বলেন, এখন আমরা সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন নই যে সেনা মোতায়েন করতে হবে। একমাত্র শেষ উপায় হিসাবেই সক্রিয় দায়িত্বে থাকা সামরিক বাহিনীকে আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকায় নামানোর বিকল্প পথ অবলম্বন করা উচিত। পরিস্থিতি খুবই গুরুতর এবং ভয়াবহ হলেই কেবল তা করা যেতে পারে।

এসপার আরও বলেন, তাকে (ফ্লয়েড) হত্যা এক মর্মান্তিক ঘটনা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কর্মকর্তাদেরকে জবাবহিদিতার মুখে দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা