আন্তর্জাতিক

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্ত বদল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা-পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে কোন বাধা নেই।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান বলেছে, ডব্লিউএইচওর গবেষক দল যাচাই করে দেখেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনে করোনারোগীদের ঝুঁকিতে পড়ার কোনো প্রমাণ নেই। করোনা চিকিৎসায় কোনো ওষুধ না থাকায় নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা। যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের।

কিন্তু গত ২৫ মে এই ট্যাবলেটটির পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখতে বলেছিল ডব্লিউএইচও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা