আন্তর্জাতিক

ইতালিতে প্রাইভেট বিমান বিধ্বস্ত: মৃত্যু ৮

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্তে ৮ আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এই দুর্ঘটনা ঘটে।

ইতালিয় সংবাদ সংস্থা লাপ্রেস প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাইলট এবং আরোহী সহ আটজন যাত্রী নিহত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা