আন্তর্জাতিক

জার্মান নির্বাচনে এগিয়ে এসপিডি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এগিয়ে রয়েছে। বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এসপিডি’র চেয়ে ১ দশমিক ৬ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছে।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে প্রকাশিত সাময়িক ওই ফলাফল অনুযায়ী, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৮ শতাংশ ভোট। সিডিইউ পেয়েছে ২৪ দশমিক ২ শতাংশ।

এছাড়া গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশিমিক ৩ শতাংশ, এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ দশমিক ৬ শতাংশ, বাম দল ৫ শতাংশ ও অন্যান্য কয়েকটি দল ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালের নির্বাচনের তুলনায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) প্রায় সাড়ে চার শতাংশ ভোট বেশি পেয়েছে। আর গ্রিন পার্টির ভোট বেড়েছে ছয় শতাংশের বেশি। তবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সিডিইউ দলের ভোট কমেছে প্রায় আট শতাংশ।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে বলা হয়, সাময়িক ফলাফলে এগিয়ে থাকা এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শোলজ বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা তাকে পরবর্তী চ্যান্সেলর হিসেবে চান।

অন্যদিকে, সিডিইউ দলের চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেন, ‘নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না। তবে খারাপ ফল সত্ত্বেও আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি নতুন সরকার গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাবো।’

প্রসঙ্গত, রোববার জার্মানির স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা গিয়েছিল, সিডিইউ এবং এসপিডি সমান ২৫ শতাংশ করে ভোট পেতে যাচ্ছে। গ্রিন পার্টি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা