আন্তর্জাতিক

আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয়ে হামলা

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয়ে হামলা চালিয়েছে সরকারবিরোধীরা। শুক্রবার (৩০ জুলাই) এই হামলায় অন্তত একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ।

কর্মকর্তারা বলেছেন, তালেবান যোদ্ধারা দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানীতে প্রবেশ করেছিল। এরপরই ইউএনএএমএ’র প্রাদেশিক সদরদপ্তরের কাছে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ চলে। সংঘর্ষ চলার কয়েক ঘণ্টা পর রকেটচালিত গ্রেনেড ও গোলাগুলির মাধ্যমে এই হামলা হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হামলার পরপরই এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, তারা জরুরিভিত্তিতে হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতে শুরু করে এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেছে।

জাতিসংঘের ওই প্রধান কার্যালয়ে কে বা কারা হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানান, শহরের সমস্ত কূটনৈতিক ভবন ও কার্যালয়কে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল।

ইউএনএএমএ বলছে, স্পষ্টতই এটা জাতিসংঘের ওপর হামলা। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লায়ন্স বলছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলার ঘটনা শোচনীয়। আমরা কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানাই।

ইউএনএএমএ জানিয়েছে, ওই হামলায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা