আন্তর্জাতিক

টিকা নিলেই মিলবে ১০০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক : করোনা রোধে টিকা নিলেই মিলবে ১০০ ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ হাজার টাকার সমান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির অঙ্গরাজ্যগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে কমছে টিকাদানের গতি। এমন পরিস্থিতিতে নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা নেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন জো বাইডেন।

করোনা টিকা নেওয়ার বিনিময়ে মানুষকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এখন নতুন করে টিকা নেওয়া মানুষকে টাকা দেওয়া হলে যেসব আমেরিকান ইতোমধ্যেই টিকা নিয়ে নিয়েছেন তাদের প্রতি অন্যায় করা হবে। কিন্তু টাকা দিয়ে হলেও আরো বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হলে আমরাই লাভবান হবো।’

নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের এই টাকা কোথা থেকে দেওয়া হবে সেই নির্দেশনাও দিয়েছেন জো বাইডেন। তার মতে, ১ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা ফান্ড থেকে অঙ্গরাজ্যগুলো এই টাকা খরচ করতে পারবে। ‘ম্যাসিভ ইকোনমিক এইড প্ল্যান’ নামের বিলটি গত মার্চ মাসে কংগ্রেসে পাস হয়।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৮ হাজার ৪৬৮ জন মারা গেছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা