আন্তর্জাতিক

চীনেও ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনেও ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটির নানজিং বিমানবন্দরে প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত নতুন এই ধরনে দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে।

নানজিং শহরে ডেল্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার ৯০ লাখের বেশি মানুষকে সেমি-লকডাউনের আওতায় আনা হয়েছে। শহরে ট্যাক্সি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সবধরনের সামাজিক কর্মকাণ্ডেও বিধিনিষেধ জারি করা হয়েছে। শহরটিতে তৃতীয় ধাপে করোনা শনাক্তে নিউক্লিক অ্যাসিড টেস্ট শুরু হয়েছে বলে জানা গেছে।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, নানজিং শহরের বিমানবন্দরের এক কর্মী যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা না নিয়ে আন্তর্জাতিক উড়োজাহাজ পরিষ্কার করছিলেন। সেখান থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত ৯২ হাজার ৮১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

ডেল্টার প্রকোপ ছড়িয়েছে বহু দেশে। গত কয়েক মাসে সবচেয়ে নাজুক অবস্থা ছিল ভারতের। এখন আবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার এ ধরন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা