আন্তর্জাতিক

বানরের লড়াইয়ে সড়কে যানজট!

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় অবরুদ্ধ হয়ে থাকলেন পথচারী। কারণ সড়কে সম্মুখসমরে নেমেছিল বানরের দুটি দল। তারা শুধু নেমে হেটে চলে যাচ্ছিলো এমন কিন্তু নয়। তারা লড়াই করছিলো। বানরদের ওই লড়াইয়ের ভিডিও উপভোগ করছেন নেটাগরিকরাও।

কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ওই ভিডিও ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোপবুড়ি শহরে রাস্তায় এই লড়াই বেধেছিলো।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক রাস্তার সংযোগস্থলে মুখোমুখি বানরের লড়াই চলছে। শতাধিক বানরকে দেখা যাচ্ছে সেখানে।

বানরের ওই লড়াইয়ে আটকা পড়েছেন অনেকেই। লড়াই দেখতে খুশিমনে রাস্তায় দাঁড়িয়ে গেছেন বাইকআরোহীরা। কিছুক্ষণের মধ্যেই লড়াই বাধলো বানরের দুই দলের। নিজেদের মধ্যে তুমুল লড়াই করলেও পথচারীদের অবশ্য তারা আক্রমণ করেনি।

বানরের লড়াই নিয়ে দেশটির জাতীয় উদ্যান দফতরের এক মুখপাত্র বলেন, ‘লোপবুড়িতে বানরের লড়াই কিন্তু নতুন নয়। প্রায়ই এ রকম লড়াই দেখা যায়। কখনো খাবারের জন্য, কখনো আবার এলাকা দখল কিংবা সঙ্গিনীর জন্য লড়াই করে তারা।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা