আন্তর্জাতিক

লকডাউনের মেয়াদ বাড়লো সিডনিতে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ আরো ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিডনি কর্তৃপক্ষ।

এই বিধিনিষেধ কার্যকর থাকবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের হার শূন্যের কাছাকাছি না আসা পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে করোনা সংক্রমণের হার কমার কারণে আজ বুধবার (২৮ জুলাই) থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে।

করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই প্রশংসা পায় অস্ট্রেলিয়া। কিন্তু দেশটির জনসংখ্যার একটি বিশাল অংশ এখনো ভ্যাকসিনের আওতার বাইরে থাকায় বড় শহরগুলোতে লকডাউন দিতে হচ্ছে।

এরমধ্যে গত শনিবার সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে তারা লকডাউন-বিরোধী স্লোগান দেন।

প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্কও ছুঁড়ে ফেলেন। তাদের অভিযোগ, করোনা মহামারিতে কাজ হারিয়েছেন অনেকে। লকডাউনের সময় তারা কোনো কাজ করতে পারছেন না। সরকার যে অনুদান দিচ্ছে তা তাদের জন্য যথেষ্ট নয়। লকডাউনের মধ্যে ঘরবন্দি থাকার কারণে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা