আন্তর্জাতিক

আরোহীসহ রাশিয়ান বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ যাত্রীবাহী বিমান অন্তত ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে । স্থানীয় সময় শুক্রবার (১৬ জুলাই) উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাস এবং রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, কেদরোভি শহর থেকে যাত্রা করে আঞ্চলিক রাজধানী তোমস্কে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ বা ১৭ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। পরবর্তীতে জানা যায় যে, ওই বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানান, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন।

বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির আরোহীদের মধ্যে এক বা দু'জন শিশুও ছিল।

এক সময় বিমান দুর্ঘটনার জন্য পরিচিত থাকলেও গত কয়েক বছরে রাশিয়া বিমান চলাচল সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তারপরও সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দেশটি।

এর আগে ২০১৯ সালের মে মাসে দেশটিতে বড় ধরনের একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেসময় মস্কোর বিমানবন্দরে সুখোই সুপারজেটের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪১ জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপর এক দুর্ঘটনায় বিমানে থাকা ৭১ আরোহীর সবাই নিহত হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা