আন্তর্জাতিক

বিয়েতে কনের অদ্ভুত শখ, পুলিশের বাগড়া

আন্তর্জাতিক ডেস্ক : বিয়েতে সবারই ব্যতিক্রম কিছু করার শখ থাকে। ঘোড়া বা হাতির পিঠে বসে অথবা ঢাকঢোল বাজিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যায় অনেকে। তাই বলে গাড়ির বনেটে চেপে বিয়ের আসরে যাওয়া!

অদ্ভুত এই কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক তরুণী। তবে এর ফল মোটেও সুখকর হয়নি।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, পুনের বাসিন্দা ২৩ বছর বয়সী ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়ির ভেতরে যথারীতি পরিবার-পরিজন থাকলেও কনে বসেছিলেন গিয়ে বনেটের ওপর। এতেই ক্ষান্ত থাকেননি তিনি, বিষয়টি ক্যামেরাবন্দিও করেছেন। আর সেই ভিডিও এখন ভাইরাল নেটমাধ্যমে। তার মাশুল দিতে হচ্ছে গোটা পরিবারকেই।

গাড়ির বনেটে বসে রাস্তায় ঘোরার দায়ে ইতোমধ্যে ভারতের মোটরযান আইনে ওই তরুণীকে গ্রেফতার করেছে লোনি কালভোর থানা পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, তাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ও কোভিড আইনে মামলা করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা