আন্তর্জাতিক

মালালার আসল রূপ তুলে ধরতে প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাদের নির্দেশে ইসলাম বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছেন মালালা। এমন অভিযোগ তুলে মালালার বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে পাকিস্তানে।

দেশটির বেসরকারি স্কুল সংগঠনের প্রেসিডেন্ট কাশিফ মির্জা সোমবার (১২ জুলাই) লাহোরের গুলবার্গে একটি তথ্যচিত্রের উদ্বোধন করেছেন। মালালার আত্মজীবনীমূলক বই ‘আই অ্যাম মালালা’কে চ্যালেঞ্জ করে বানানো ওই তথ্যচিত্রের নাম ‘আই অ্যাম নট মালালা।’

এ প্রসঙ্গে কাশিফ মির্জা বলেন, পাকিস্তানের দুই লাখ বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের কাছে মালালার আসল রূপ তুলে ধরতে চাই। তিনি বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের বদলে নারী-পুরুষ একসঙ্গে থাকা বা ‘পার্টনারশিপ’-এর পক্ষে কথা বলেছেন, যা ইসলাম ধর্মে পুরোপুরি অবৈধ।

ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের গত জুন সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছিলেন মালালা ইউসুফজাই। সদ্য ২৪-এ পা দেয়া এ তরুণীর একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয় সেখানে। ওই সাক্ষাৎকারে একটি প্রশ্নের জবাবে মালালা বলেছিলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, সবাই বিয়ে করে কেন? জীবনসঙ্গী বেছে নিতে কাগজে সই করার কী দরকার? এটা তো একটা পার্টনারশিপও হতে পারে।’

মালালার ওই মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। মালালার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তিনি ধর্মীয় আদর্শ এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহম্মদ আলি জিন্নাহ-সহ দেশটির সেনাবাহিনীরও সমালোচনা করেছেন। নিজের বইয়ে পশ্চিমা জীবনধারা ও আদর্শের প্রচার করেছেন মালালা।

মালালা-বিরোধী তথ্যচিত্র প্রকাশের পাশাপাশি পাঞ্জাবে সম্প্রতি মালালার ছবি দেয়া বেশ কিছু পাঠ্যবই বাজেয়াপ্ত করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা