আন্তর্জাতিক

৫০ ভাগ বেতন বাড়ালেন আসাদ

আন্তর্জাতিক : সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার (১১ জুলাই) এক ডিক্রি জারির মাধ্যমে এ আদেশ দেন তিনি।

বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পরেই এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি তিনি।

জানা গেছে, সিরিয়ার প্রধান খাদ্য রুটির দাম বাড়ার পাশাপাশি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেলের দাম বেড়েছে ১৮০ শতাংশ।

জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, সিরিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্য সংকটের মধ্যে রয়েছে ৬০ শতাংশের বেশি মানুষ। সিরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সঙ্কট চলছে এখন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা