আন্তর্জাতিক

কৃত্রিম দ্বীপ তৈরি করছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক : বসবাসের জন্য কোপেনহেগেনের উপকূলে বিশালাকৃতির কৃত্রিম দ্বীপ তৈরি করতে যাচ্ছে ডেনমার্ক। দ্বীপটিতে ৩৫ হাজার মানুষ বসবাস করবে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে দেশটির সংসদ দ্বীপ তৈরির প্রকল্প অনুমোদনও করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে ঝুঁকিতে থাকা কোপেনহেগেন বন্দরকে সুরক্ষা দেয়ার জন দ্বীপটি তৈরি করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে লিনেটহোম।

চলতি বছরের শেষে প্রকল্পটির কাজ শুরু হবে। একটি রিং রোড, সুড়ঙ্গপথ ও মেট্রো লাইন দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে এই দ্বীপকে যুক্ত করা হবে।

দ্বীপটির আয়তন হবে ৪০০টি ফুটবল মাঠের সমান। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে শুধু বদ্বীপ এলাকাটি গড়ে তুলতেই প্রয়োজন হবে আট কোটি টন মাটি।

লিনেটহোম দ্বীপকে ঘিরে একটি বেড়িবাঁধ তৈরির পরিকল্পনা করা হয়েছে যে বাঁধ বন্দরকে ডুবে যাওয়ার ঝুঁকি এবং জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। নির্মাণকাজ পরিকল্পনা মাফিক এগোলে উপকূলে এই দ্বীপ তৈরির জন্য ভিত্তি বসানোর বেশিরভাগ কাজ ২০৩৫ সালের মধ্যে শেষ হবে এবং পুরো দ্বীপটি তৈরির কাজ সম্পূর্ণ হবে ২০৭০ সালে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা