মিখাইল উলিয়ানোভ
আন্তর্জাতিক

এক ঢিলে তিন পাখি মারা যাবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন। তিনি সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, কোনো কোনো পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষক ভিয়েনা সংলাপে আরো দু’টি বিষয় অন্তর্ভুক্ত করার যে দাবি তুলছেন তা ‘এক ঢিলে তিন পাখি মারার প্রচেষ্টার’ সমতুল্য।

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এক বিষয়ের আলোচনায় আরো দুই বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, এই প্রচেষ্টা অবাস্তব ও অগঠনমূলক। বর্তমানে ভিয়েনায় যে সংলাপ চলছে তার একমাত্র লক্ষ্য ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করা।

উলিয়ানোভ একই দিন আরেক টুইটার বার্তায় বলেন, রাশিয়া প্রচণ্ডভাবে পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে সংলাপ চায়।কিন্তু সেটি আলাদা বিষয় এবং তাকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।

ভিয়েনার এই গ্রান্ড হোটেলে এরইমধ্যে ছয় দফা আলোচনা হয়েছে এবং শিগগিরই সপ্তম দফা বৈঠক শুরু হবে বলে মনে করা হচ্ছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। মার্কিন প্রতিনিধিদল এই সংলাপে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা