আন্তর্জাতিক
ইথিওপিয়া

যুদ্ধ বিরতিতে সম্মত টিপিএলএফ

আন্তর্জাতিক ডেস্ক: টিগ্রের রাজধানী শহর আবার দখল করে নিয়েছে বিদ্রোহী টিগ্রে পিপলস লিবরেশন ফ্রন্ট (টিপিএলএফ)। এরপর ইথিওপিয়ার সেনা একতরফা যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে। টিপিএলএফ জানিয়েছে, তারা নীতিগতভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি। তবে শর্ত হলো, টিগ্রে থেকে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনা প্রত্যাহার করে নিতে হবে। আর ভবিষ্যতে নতুন করে সেনা অভিযান করা যাবে না।

টিপিএলএফ জানিয়েছে, তাদের গ্যারান্টি দিতে হবে যে, ভবিষ্যতে দ্বিতীয় সেনা অভিযান হবে না। সেই সঙ্গে টিগ্রেতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে পুরো ক্ষমতা দিতে হবে, যাতে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে।

২০১৮ পর্যন্ত টিপিএলএফ শুধু যে টিগ্রে শাসন করত তাই নয়, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের উপরও তাদের যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু ২০১৮ সালে নতুন সরকার আসার পর পুরো ছবিটা বদলে যায়।

গত বছর ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনার সঙ্গে টিপিএলএফের লড়াই শুরু হয়। সরকারের অভিযোগ ছিল, টিপিএলএফ সেনা ঘাঁটি আক্রমণ করেছে। তারপর থেকে সেনা ও টিপিএলএফের মধ্যে সমানে সংঘর্ষ চলছে। গত সোমবার টিগ্রের রাজধানীর দখল নেয় টিপএলএফ। এরপরই সরকার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিল।

টিগ্রের সংঘাতে ১৭ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। বিরোধীদের দাবি, লড়াই শুরুর পর ৫২ হাজার মানুষ মারা গেছেন। গত শুক্রবার জাতিসংঘ জানয়েছিল, টিগ্রের চার লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে।

নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা