আন্তর্জাতিক

যুক্তরাষ্টের ২৪৫তম জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব টালমাটাল অবস্থা। এই বিপর্যয় এখনও কাটিয়ে ওঠা যায়নি, চোখ রাঙাচ্ছে করোনার সবচেয়ে সংক্রামক ধরন ডেল্টা, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ২৪৫ তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ।

একসময় ব্রিটেনের রাজতন্ত্রের অধীনে থাকা যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ০৪ জুলাই স্বাধীনতা লাভ করে। সেই থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছে মার্কিন জনগণ।

করোনা মহামারি শুরুর আগ পর্যন্ত প্রতি বছর খুব ধুমধামের সঙ্গে এই দিনটি পালন করা হতো যুক্তরাষ্ট্রে। দেশজুড়ে আতশবাজি, আনন্দ র‌্যালীর পাশাপাশি এই দিন বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ, লং ড্রাইভসহ বিভিন্নভাবে সরকারী ছুটির এই দিনটিকে উপভোগ করতেন মানুষজন।

রাজধানী ওয়াশিংটনসহ দেশজুড়ে বিপুল পরিমাণ আতশবাজি ফোটানো হতো। স্বাধীনতা দিবসের রাতে আলোয় উজ্জল হয়ে উঠত যুক্তরাষ্ট্রের আকাশ।

বিভিন্ন মজার প্রতিযোগিতাও আয়োজন করা হতো এ উপলক্ষ্যে। তার একটি হচ্ছে, যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী খাবার হটডগ খাওয়ার প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তো বটেই, নিউইয়র্কের কনি দ্বীপে এই দিন রীতিমত জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতো এই প্রতিযোগিতা। মহামারির কারণে গত বছর এসবের প্রায় কিছুই হয়নি। করোনায় প্রতিদিন হাজার হাজার আক্রান্ত ও শত শত মৃত্যুর পরিসংখ্যান নিয়ে গত বছর এই সময়ে ঘরবন্দি অবস্থাতেই থাকতে হয়েছে দেশটির লোকজনের।

তবে গত ছয়মাসে ব্যাপক টিকাদান অভিযানের ফলে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দেশটিতে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক জনগণের অর্ধেকেরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফলে, চলতি বছর সামাজিক দূরত্ব যতদূর সম্ভব বজায় রেখে জনগণকে স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি দিয়েছে মার্কিন সরকার।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা