আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি তরুণ নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।

শনিবার ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে, এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোঁড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকলে সেখানে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রায়ই প্রতিবাদ আর বিক্ষোভ প্রদর্শন করে আসছে। ২৮ লাখ জনগোষ্ঠীর ফিলিস্তিনিদের বিপরীতে অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদি বসবাস করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা