আন্তর্জাতিক

গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করলো বাবা!

আর্ন্তজাতিক ডেস্ক: ছেলের হাতে আইফোন। একের পর এক অ্যাপ ডাউনলোড করেছিল সে। আর তার জন্য এক হাজার ৮০০ ডলারের বিল পরিশোধ করতে হলো বাবাকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৫২ হাজার ৫৬৬। এ ঘটনা ঘটেছে ব্রিটেনের উত্তর ওয়েলসে।

৭ বছরের আশাজ তার বাবা মুহাম্মাদ মুতাজার আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল। প্রায় ঘণ্টাখানেক খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে।

এক একটি অ্যাপের দাম ছিল ২ দশমিক ৭০ ডলার থেকে শুরু করে ১৩৮ ডলার পর্যন্ত। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ।

তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০০ ডলারে। কিভাবে এতো টাকা পরিশোধ করবেন! ভেবেই তার হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।

প্রথমে ভেবেছিলেন কোনওভাবে তাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু পরে তিনি লেনদেনের মেইল পান। তাতে অর্থের পুরো পরিমাণ লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-এর কাছে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২৮৭ ডলার ফেরত দিয়েছে।

মুতাজা জানান, হয়তো তার ছেলে সেই পাসওয়ার্ড জেনে ফেলেছিল। একইসঙ্গে তার প্রশ্ন, বাচ্চাদের এই গেমে এক একটি অ্যাপের দাম এত বেশি রাখা হয়েছে কেন? বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার চিন্তাভাবনা করছেন মুতাজা।

এ ধরনের লেনদেন করতে গেলে অবশ্য পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সুরক্ষিত থাকে।

সূত্র: আনন্দবাজার, নিউজ ১৮।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা