আন্তর্জাতিক

বিশ্বে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

আন্তর্জাতিক : বিশ্বে আবারো বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সাথে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭ হাজার জন। এই দিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রতিবেশী দেশ ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।

বুধবার (৩০ জুন) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৩২৪ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৯০১ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৫৩ জনে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৮৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৯৬৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯১৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১১৯ জনের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা