আন্তর্জাতিক

ভারতের টুইটার প্রধানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি টুইটারের ওয়েবসাইটে জম্মু ও কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে আলাদা দেখানোর কারণে দেশটিতে উত্তাপ ছড়ায়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ভারতের প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির কট্টরপন্থি হিন্দু গোষ্ঠী বজরঙ্গ দল।

অভিযোগ দায়েরকারী উত্তর প্রদেশের কট্টরপন্থি দল বজরঙ্গ দলের নেতা প্রবীণ ভাটি বলেন, ‘টুইটারের ভারত প্রধান মনিষ মহেশ্বরী এবং অপর নির্বাহী কর্মকর্তা দেশের আইটি বিধি লঙ্ঘন করার পাশাপাশি শ্রেণি বিদ্বেষ তৈরি ও একে অপরের সঙ্গে শত্রুতা বাঁধানোর কাজ করেছে।’

তিনি আরো বলেন, ‘টুইটার আমার এবং ভারতের জনগণের অনুভূতিতে আঘাত করেছে’। তিনি এটিকে রাষ্ট্রদ্রোহ বলেও মন্তব্য করেছেন।

তবে পুলিশি অভিযোগের ব্যাপারে টুইটারের ভারতের প্রধান নির্বাহী তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার (২৯ জুন) মানচিত্রটি তাদের ওয়েবসাইটে আর দেখা যায়নি।

এর আগে চলতি মাসে ধর্মীয় বিশৃঙ্খলা উস্কে দেয় এমন একটি ভিডিও প্রচারের কারণে মনিষ মহেশ্বরীকে উত্তরপ্রদেশের পুলিশ তলব করেছিল। যদিও আদালত তাকে সেই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

গত বছর ভারত শাসিত অঞ্চলকে চীনের অংশ হিসেবে উল্লেখ করায় ভারতের কেন্দ্রীয় সংসদীয় প্যানেলের প্রধান টুইটারের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বের প্রতি অসম্মানের অভিযোগ তুলেছিলেন। যদিও টুইটার তাদের ভুল সংশোধন করে দুঃখ প্রকাশ করেছিল।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর অঞ্চলটিকে ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অংশ বলে দাবি করে আসছে।

তথ্যসূত্র: রয়টার্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা