আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভবন ধস : মৃত্যু বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধসে পড়া ভবনের কংক্রিট ও স্টিলের ধ্বংস্তূপ থেকে আরও দুটি দেহাবশেষ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৮ জুন) দুর্ঘটনার চার দিন পরও নিখোঁজের তালিকায় ১৫০ জনের নাম ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো কোনো বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করে চলেছে, কিন্তু ভারি বৃষ্টি ও সিমেন্টের স্ল্যাবের কারণে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা বিঘ্নিত হচ্ছে।

১৫৬ ইউনিটের ১২তলা এই ভবনটির প্রায় অর্ধেক অংশ কী কারণে ধসে পড়েছে তা এখনও অজানাই রয়ে গেছে। এ বিপর্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনিচ্ছাকৃত প্রাণঘাতী ভবন ধসের অন্যতম ঘটনা হয়ে উঠতে পারে।

চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ভবনটির ধ্বংসস্তূপের ভেতরে এ পর্যন্ত জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে অধিকাংশ বাসিন্দা যখন ঘুমিয়ে ছিলেন তখন ৪০ বছরের পুরনো ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, “আমরা লোকজনকে অপেক্ষা করিয়ে রেখেছি, তারা অপেক্ষা করেই যাচ্ছে। এটা অতি যন্ত্রণাদায়ক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা