ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রিটিশ জাহাজে রাশিয়ার গোলাবর্ষণ

আন্তর্জাতিক: ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে রাশিয়ার টহলরত জাহাজ এবং যুদ্ধ বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় প্রবেশ করায় এই ঘটনা ঘটে।

বিবিসি’র তথ্য অনুযায়ী জানা যায় বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজের অবস্থান শনাক্ত করে রাশিয়া। এরপর সতর্কবার্তা স্বরূপ কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সতর্কতামূলক গুলির পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই জলসীমা ত্যাগ করেছে। মস্কো জানায় টহল জাহাজ দু'বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেট চারটি বোমা ফেলে।

কৃষ্ণ সাগরে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা