আন্তর্জাতিক

চিড়িয়াখানার চার সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের আন্না জুওলজিক্যাল পার্ক চিড়িয়াখানার চারটি সিংহের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জিনোম সিকোয়েন্স থেকে জানা গেছে, এ সিংহগুলো করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত, যা ভারতীয় ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।

শনিবার (১৯ জুন) তামিলনাড়ুর আরিগনার এ পার্ক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর সংবাদমাধ্যম এনডিটিভি।

চলতি বছরের ১১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করে। সংস্থাটির মতে, এই ভ্যারিয়েন্ট বা ধরণটি উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

গত ২৪ মে পার্কটিতে থাকা ১১টি সিংহের এবং ২৯ মে সাতটি সিংহের নমুনা পরীক্ষার জন্য আইসিএআর-ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস, ভোপালে পাঠানো হয়।

৩ জুন জানা যায়, ৯টি সিংহ করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে পশুগুলো চিকিৎসাধীন। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধে সিংহগুলো থেকে সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসে ওই চিড়িয়াখানায় নীলা নামে ৯ বছর বয়সী একটি সিংহী এবং পাথ্বানাথান নামে ১২ বছর বয়সী একটি সিংহের মৃত্যু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা