আন্তর্জাতিক

ভুটানে আকস্মিক বন্যায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : গত তিনদিন ধরে নেপাল ও ভুটানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণের ফলে বুধবার (১৬ জুন) ভুটানে আকস্মিক বন্যা হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের একটি পাহাড়ি ক্যাম্পের ১০ জন নিহত ও পাঁচজন আহত হয়। এছাড়া নেপালে বন্যায় সাতজন নিখোঁজ রয়েছে। খবর রয়টার্সের।

ভুটানে গ্রামবাসীরা কর্ডেসেপ নামক একটি ফাঙ্গাস সংগ্রহ করছিল। ঘুমিয়ে থাকার সময় মধ্যরাতে হঠাৎ বন্যার পানি সেখানে চলে আসে। তাদের ক্যাম্পটি ছিল রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লায়া শহরতলির কাছাকাছি। বন্যার পানিতে সেটি পুরোপুরি ভেসে গেছে।

প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই মর্মান্তিক ঘটনার কথা জেনেছি যে, কর্ডেসেপ সংগ্রহকারীদের একটি দলকে (বন্যা) আঘাত করেছে। আজ আমাদের হৃদয় লায়াবাসীদের সঙ্গে রয়েছে।’

আহতদের উদ্ধারে দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাত্রা করেছেন। কাছাকাছি রাস্তা থেকে প্রায় ১১ ঘণ্টা পেয়ে হেঁটে সেখানে পৌঁছাতে হবে।

ভুটান ও নেপালের গ্রামবাসীরা প্রতি বছর কর্ডিসেপ সংগ্রহ করতে পাহাড়ি অঞ্চলে যায়। এই ফাঙ্গাসে ওষধি গুণাগুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়।

ভুটানি সংবাদপত্রে বলা হয়েছে, গ্রামবাসীদের ওই ক্যাম্পটি দুটি পাহাড়ের মাঝখানে একটি ছড়ার পাশে স্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ছড়ায় যখন বন্যার পানি আসে তখন ক্যাম্পটি পানিতে ভেসে গেছে।

এদিকে নেপালের সিন্ধুপালচোক জেলায় রাতভর ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় সাতজন নিখোঁজ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং এ তথ্য জানিয়েছেন। বন্যায় মেলামচি নদীর পানি এসে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত করেছে।

তামাং বলেছেন, ‘আমরা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা