আন্তর্জাতিক

চীন-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ইন্দোনেশিয়া উপকূলে সুনামি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, বুধবার (১৬ জুন) বাংলাদেশ সময় ২টা ৪৮ মিনিটে চীনের কিংহাই প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৫.৪ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার বলছে, দেশটিতে আঘাত হানা ভূকম্পনের মাত্রা ছিল ৫.৮।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-প্রকৌশল সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার দেশটির মোলাক্কাস দ্বীপপুঞ্জের কাছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে সুনামির শঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

তবে ইউএসজিএসের হিসাবে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূকম্পনের মাত্রা ছিল ৫.৮।

এটির উৎপত্তি স্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক সতর্কবার্তায় ইন্দোনেশিয়ার সমুদ্র তীরবর্তী বিশেষ করে সেরাম দ্বীপের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে বিএমকেজি।

ইন্দোনেশীয় সংস্থাটি প্রথমে বলেছিল, ভূমিকম্পের পর আফটারশকের শঙ্কা থাকলেও সুনামির সম্ভাবনা নেই। তবে পরে জানানো হয়, সুনামি ঢেউয়ের প্রভাবে পানির নিচে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিন ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প ভারত মহাসাগরের মাঝামাঝি আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা