আন্তর্জাতিক

বৈঠকে বসছেন হামাস প্রধান ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন তাণ্ডব চালানোর পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে মিসর।

এবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করে গাজা, পশ্চিম জেরুজালেম, আল-আকসা, শেখ জাররাহ এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকের আয়োজন করেছে দেশটি।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এ বৈঠকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নেবেন। তবে কবে, কোথায় ত্রি-পাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে তা জানায়নি মিসর।

তবে হামাস ও ইসরায়েলি নেতাদের বৈঠক ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৩০ মে) কায়রো পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। সেখানে গিয়েই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে টুইটও করেছেন।

টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, প্রায় ১৩ বছর পর কায়রো সফরে এসেছি। সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমরা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি হামাসের জিম্মায় থাকায় ইসরায়েলি বন্দিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে।

তিনি বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করতে ডাকা বৈঠকে আসা সব অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক রয়েছে মিসর। বিষয়টি দেখভাল করতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ দেশের গোয়েন্দা বিভাগের প্রধান আব্বাস কামেলকে তদারকির দায়িত্ব দিয়েছেন।

হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বৈঠকেও উপস্থিত থাকবেন মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল। এর আগে রোববার (৩০ মে) গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল। সূত্র : আল-জাজিরার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা