আন্তর্জাতিক

‘ফিলিস্তিনিরা শিগগিরই তাদের মাতৃভূমি ফিরে পাবে’

আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরে পাবে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (২১ মে) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন।

এছাড়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কারণে প্রথমবারের মতো বৈশ্বিক জনমত পরিবর্তিত হয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার পাকিস্তানজুড়ে ফিলিস্তিন সংহতি দিবস পালিত হয়েছে। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে এ দিন সারা দেশে মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

টেলিভিশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখতে পারছি যে— নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের কারণে সারা বিশ্বের মানুষের জনমত পরিবর্তিত হচ্ছে, এমনকি পশ্চিমা বিশ্বের মানুষও ইসরায়েলের সমালোচনায় সরব হচ্ছেন।’

ইমরান খান বলেন, দীর্ঘ সময় পশ্চিমা দেশগুলো অবস্থান করার পরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্ববরতার কারণে আগে কখনও পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইহুদি ওই দেশটির সমালোচনা হতে দেখিনি। তবে এখন পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনা হচ্ছে।

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতি অবিচার করা হচ্ছে বলে আগে সবাই ভাবতো, এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতেও সেটাই তুলে ধরা হতো। কিন্তু এবারই প্রথম বারের মতো পশ্চিমা দেশগুলো থেকেই ইসরায়েলের সমালোচনা করা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনীতিকরাও ইসরায়েলের সমালোচনা করছেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকা বা পশ্চিমা দেশগুলো থেকে যে ইসরায়েলের সমালোচনা করা সম্ভব হবে, এটা আমি কখনোই চিন্তা করিনি। আর এখন বিশ্ব জনমতের পরিবর্তনের একটি বড় কারণ হচ্ছে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের ভূমিকা।

এমনকি প্রথম সারির গণমাধ্যমগুলোও যদি সংবাদ প্রচার বন্ধ করে দেয় বা আংশিক সংবাদ প্রচার করে; তারপরও সোশ্যাল মিডিয়া এমন একটি শক্তি যে— মানুষের কাছে সত্যটা পৌঁছে দেবেই।’

ইমরান খান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে তিনি ইতোমধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের ওপর অত্যাচার ও আল-আকসা মসজিদের ঘটনা নিয়ে উভয় দেশই সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে একমত হয়েছে।

সূত্র: দ্য ডন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা