আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে শক্তিশালী ভূমিকম্পে দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং ভূতত্ত্ববিদরা শনিবার (২২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় শুক্রবার (২১ মে) দিবাগত রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পটি দালি শহরের কাছে আঘাত হেনেছে। এটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। প্রতি বছরই সেখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর কমপক্ষে দুইবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

এর আগে ২০০৮ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃত্যু হয় বা নিখোঁজ হয় ৮৭ হাজার মানুষ। এছাড়া ২০১০ সালে কিনঘাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা