আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, ৬ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। এবার কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহত হয়েছেন।

রোববার (০৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কলোরাডো স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

হামলাকারী নিহতদের মধ্যে একজনের প্রেমিক বলে নিশ্চিত করে মার্কিন পুলিশ কর্তৃপক্ষ জানায়, হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এরআগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩।

এ প্রসঙ্গে এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যথেষ্ঠ ভালো আছেন। আহত ৩ জনই পথচারী। কথাকাটাকাটির একপর্যায়ে হয়তো এই গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা