আন্তর্জাতিক

প্রসব যন্ত্রণা টেরই পেলেন না, ২৭ সেকেন্ডে সন্তান জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে মাত্র ২৭ সেকেন্ডে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। আর সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেওয়ায় এই রেকর্ডের মালিক হলেন হ্যাম্পশায়ারের ২৯ বছর বয়সী বাসিন্দা সোফি বাগ।

এই তরুণী ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিন হঠাৎ করেই মাঝরাতে ঘুম ভেঙে যায় তার। অস্বস্তি বোধ হলে বাথরুমে যান। মিনিটের মধ্যেই বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে। অথচ প্রসব যন্ত্রণার বিন্দুমাত্র টের পাননি তিনি।

এদিকে, সন্তানের মাথা বেরিয়ে এসেছে ততক্ষণে। আচমকা এই অবস্থায় স্ত্রীকে দেখে বিস্মিত হন সোফির বছর ৩২ এর স্বামী ক্রিস। দাঁড়িয়ে না থেকে স্ত্রীকে প্রসব করতে সাহায্য করেন। মাত্র একবার পুশ করতেই বাবার হাতে বেরিয়ে আসে ছোট্ট 'মিলি'। কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী।

সংবাদমাধ্যমকে সোফি জানান, ব্যাপারটা খুব মজার লেগেছে। আমি এইমাত্র বাথরুমে আমার বন্ধুকে মেসেজ করছিলাম। আর কিছুক্ষণ বাদেই সন্তান প্রসব করলাম। গোটা ঘটনাটা ২৭ সেকেন্ডের মধ্যে ঘটেছে। এটা সত্যিই অবিশ্বাস্য।

এরপর অবশ্য মা ও সদ্যোজাতের নাড়ি বিচ্ছিন্ন করা হলে উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

তবে এই প্রথম নয়, ২০১৩ এ প্রসব যন্ত্রণার ১২ মিনিটেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন সোফি। ২৬ মিনিটে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। মিলি তাদের তৃতীয় সন্তান।
সূত্র : জি নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা