আন্তর্জাতিক

‘মহানবী (সা.)-কে অবমাননাকারীদের কড়া শাস্তি’

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। ব্যাপক আন্দোলন চলছে। এর মধ্যে হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারীদের কঠিন শাস্তির আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (১৭ এপ্রিল) রাতে এ নিয়ে ইউরোপীয় রাষ্ট্রনায়কদের উদ্দেশে একাধিক টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফ্রান্সের 'শার্লি এবদো'তে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ইউরোপের দেশগুলোতে যে বা যারা মুহাম্মদ (সা.)-কে অবমাননা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন ইমরান।

টুইটারে তিনি লেখেন, ইউরোপে গণহত্যাসংক্রান্ত মন্তব্যে কঠিন শাস্তি দেওয়া হয়। এবার থেকে মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা হলে একই রকমের শাস্তি দেওয়া হোক সেখানে।

ইমরান খান লেখেন, বহু পাশ্চাত্য রাষ্ট্র এবং চরম ডানপন্থী সংগঠন বাকস্বাধীনতার নামে মুহাম্মদ (সা.)-কে লাগাতার অপমান করছে। এ ধরনের চিত্র বিরাটসংখ্যক মুসলিমের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, সেটা ওই সংগঠনগুলো বুঝতে পারছে না। তাদের ক্ষমা চাওয়ার মতো সাহসও নেই। আমি এখনই তাদের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

সূত্র : সংবাদ প্রতিদিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা